গঙ্গাবক্ষে তলিয়ে মৃত ৩!

বিশ্বকর্মা পুজোর দিনে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন বন্ধু।তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও বাকি দু’জনকে উদ্ধার করা যায়নি। সাঁকরাইলের রাজগঞ্জ গঙ্গার ঘাটে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি ।

স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর বারোটা নাগাদ তিন জন বন্ধু খেলাধুলা করে গঙ্গাতে স্নান করতে যান। এদিন তিন জনই জলে তলিয়ে যায়। তার মধ্যে একজনকে মাঝির সাহায্যে উদ্ধার করা গেলেও বাকি দু”জনের খোঁজ চলছে । জানা যাচ্ছে, এদের সবারই বাড়ি সাঁকরাইলের হনুমানতলা এলাকায়।

এদিন সাঁকরাইল থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । একই সঙ্গে খবর দেওয়া হয় কলকাতার দুর্যোগ মোকাবিলা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে । এরপরই ডুবুরি নামিয়ে তল্লাশীর কাজ শুরু করা হয় ।গঙ্গার জলে বেশী স্রোত থাকায় তল্লাশীতে অসুবিধা হচ্ছে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube