বৃদ্ধ বাবাকে মার মদ্যপ ছেলের!

মাটির উনুন ভাঙা নিয়ে শুরু হয় বচসা । আর সেই বচসা কে কেন্দ্র করে ষাটোর্ধ বৃদ্ধ বাবাকে মেরে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে পালালো মদ্যপ ছেলে। শনিবার রাতে এমনই অমানবিক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহর লাগোয়া নোয়াপাড়া এলাকায়।

রক্তস্নাত অবস্থায় নিজের ঘরে পড়ে থাকলেন বৃদ্ধ বাবা । সব কিছু জেনে দেখেও স্থানীয় বাসিন্দারা কেউ এগিয়ে এলেন না প্রতিবাদ করতে অথবা রক্তাত বৃদ্ধকে চিকিৎসা করানোর ব্যবস্থা করতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন সাংবাদিকরা । তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ । তারাই রক্তাক্ত জখম বৃদ্ধকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান আহত বৃদ্ধকে ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধের নাম বিষ্ণু সরকার এবং অভিযুক্ত ছেলের নাম বিশ্বনাথ সরকার। তাদের বাড়ি রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায়৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রায় প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বিভিন্ন অজুহাতে বৃদ্ধ বাবাকে মারধোর করে ছেলে। এদিন মাটির উনান ভেঙে ফেলা নিয়ে বচসায় বাবাকে গাছের ডাল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় সে । রক্তাক্ত বাবাকে মাটি্তে লুটিয়ে পড়তে দেখে গা ঢাকা দেয় ছেলে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube