ক্লাস প্রতি মাত্র ১০০ টাকা সাম্মানিকে কলেজে অতিথি অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হল শিক্ষক মহলে। তপনে অবস্থিত নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের নিজস্ব ওয়েব সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৬ ছয় জন অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে ।
কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাঁদের ক্লাস প্রতি সাম্মানিক মাত্র ১০০ টাকা দেওয়া হবে এবং সপ্তাহে ১৫ টির বেশি ক্লাস তাঁরা পাবেন না। এই নিয়মের হিসেবে দেখা যাচ্ছে, উচ্চশিক্ষিত একজন অধ্যাপক মাসে ছয় হাজারের বেশি সাম্মানিক পাচ্ছেন না ।
উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন জাতীয় শিক্ষানীতির আওতায় ক্লাস শুরু হয়েছে প্রতিটি কলেজে । যেখানে ক্লাসের সংখ্যা বেড়ে গিয়েছে দ্বিগুণ। অথচ সেই তুলনায় স্থায়ী শিক্ষক নিয়োগ না করায় সমস্যায় পড়েছে প্রায় প্রতিটা কলেজ । ফলে অতিথি শিক্ষক নিয়োগ করেই সমস্যা মেটাতে উদ্যোগী হতে হচ্ছে কলেজগুলিকে।
নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষও সমস্যা মেটাতে অস্থায়ী অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি প্রসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি রীতিমতো তাঁর টুইটারেও পোষ্ট করেছেন। যদিও বিজেপির উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। এদিকে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোন মন্তব্যই করতে রাজি নন কলেজ কর্তৃপক্ষ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণয় নারজিনারি সংবাদমাধ্যমের ক্যামেরা এড়িয়ে গিয়েছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

