অসীম সাহসীকতা ও দক্ষতার সঙ্গে উদ্ধার করা হলো ১৫ ফুট দীর্ঘ, আনুমানিক ৩০০ কেজির পূর্নবয়স্ক নোনা জলের কুমীর । উদ্ধার করলেন দক্ষিণ ২৪পরগনা বনবিভাগের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। শনিবার কাকদ্বীপ থানার অন্তর্গত বন শ্যামনগর গ্রামের পুকুর থেকে উদ্ধার করা হয় কুমিরটিকে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সুন্দরবনের নদী থেকে এক ফাঁকে লোকালয়ে ঢুকে পড়েছিল সেটি। গ্রামবাসীরা দেখতে পেয়ে বন দফতরকে খবর দিলে বন দফতরের কর্মীরা সেখানে গিয়ে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে সেটিকে উদ্ধার করেন ।
সুন্দরবনের গভীর অরণ্যের মাঝে নিরাপদ স্থানে সুস্থ অবস্থায় পশু চিকিৎসকের তত্ত্বাবধানে সেটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪পরগনা বনবিভাগের বিভাগীয় বনাধিকারীক মিলন কান্তি মন্ডল।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

