শালবনীতে গড়ে উঠতে চলেছে সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানা!

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়তে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী । আগামী ৬ মাসের মধ্যে কারখানা তৈরির কাজ শুরু হবে এবং এক থেকে দেড় বছরের মধ্যে উৎপাদন শুরু হবে বলেও শুক্রবার স্পেনের মাদ্রিদ শহর থেকে ঘোষণা করেছেন সৌরভ ।

মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সৌরভ গাঙ্গুলীর এই ঘোষণার পরই শনিবার শালবনী জুড়ে খুশির হাওয়া । শালবনীতে জিন্দল গোষ্ঠীর ফেরত দেওয়া প্রায় আড়াই হাজার একর জমির মধ্যে, ৬০০ একর জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিজের দ্বিতীয় ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে জানিয়েছেন । প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১২ হাজার কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দিয়েছেন সৌরভ ।

প্রসঙ্গত উল্লেখ্য, বাম আমলে শালবনিতে ইস্পাত কারখানা তৈরীর জন্য জিন্দলদের প্রায় ৪৩০০ একর জমি দেওয়া হয়েছিল । কিন্তু, ক্ষমতা পরিবর্তনের পর জিন্দলরা নিজেদের পরিকল্পনা বাতিল করে সেখানে সিমেন্ট কারখানা গড়ে তোলে । পুনরায় সৌরভ গাঙ্গুলীর হাত ধরে শালবনীতে ইস্পাত কারখানা তৈরি হতে চলায় খুশির হাওয়া শালবনী তথা সমগ্র জেলা জুড়েই ।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২ নভেম্বর ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর ফেরার পথে তার কনভয়ে হয়েছিল ল্যান্ডমাইন হামলা । সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশি অত্যাচারের অভিযোগ এনেছিলেন জঙ্গলমহলের আদিবাসীরা । তারই ফলশ্রুতিতে লালগড় সহ জঙ্গলমহল জুড়ে মাওবাদী উত্থানের সূত্রপাত!

২০১১ সালে ক্ষমতা পরিবর্তনের পর, জিন্দলরা নিজেদের পরিকল্পনা বাতিল করেন । সেখানে জেএসডাব্লু সিমেন্ট কারখানা গড়ে তোলা হয় । ২০১৪ সালের জুলাইয়ে জিন্দল গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশিষ্ট জমি ফেরত দেওয়ার কথা বলেন । শেষ পর্যন্ত জিন্দলরা তাতে রাজি হয়ে যান ।

শুক্রবার ৬০০ একর জমিতে ইস্পাত কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী । তিনি জানিয়েছেন, ২০০৭ সাল থেকে তিনি ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত আছেন । আসানসোলে এবং পাটনাতে তাঁদের কারখানা রয়েছে । এরপর, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের অদূরেই (১৫-২০ কিলোমিটারের মধ্যে) নিজেদের তৃতীয় কারখানা গড়ে তুলবেন তিনি । রাজ্য সরকারের তরফে সমস্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন তিনি । তাঁর সঙ্গে এই ব্যবসাতে তাঁর এক বন্ধুও যুক্ত আছেন বলে জানিয়েছেন সৌরভ । এই খবরে স্বভাবতই খুশি শালবনী সহ জঙ্গলমহলবাসী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube