এক যুবতিকে যৌন হেনস্তার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযুক্ত ওই তৃণমূল নেতা নাম সুব্রত সরকার । তিনি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত উত্তর ২৪ পরগণা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন বলে জানা যাচ্ছে । এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত । এবং এলাকায় কোয়াক ডাক্তারিও করেন বলে স্থানীয় সুত্রে খবর ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, তার পরিচিত বছর ২৪ এর এক যুবতী জ্বর নিয়ে শনিবার সন্ধ্যায় তার চেম্বারে চিকিৎসা করাতে যান । অভিযোগ সেই সময় তাকে যৌন হেনস্তা করে সুব্রত। এই ঘটনার পরই শনিবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতি। অন্যদিকে সুব্রত সরকারের পরিবারের সদস্যর দাবি, তৃণমূল করার কারণে তাকে ফাঁসানো হচ্ছে।
বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, সুব্রত সরকার তৃণমূলের একজন দোর্দণ্ডপ্রতাপ নেতা । তাঁর আরও অভিযোগ, এই বাংলায় চাকরি নেই, তবে ধর্ষণ আছে ; আর তা করছে তৃণমূলের এই সুব্রত সরকারের মত কিছু নেতারা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

