দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল কাকা ও ভাইপোর । আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন । ঘটনাটি ঘটেছে কুলপি থানার গোপালনগর মোড় এলাকায়।
এদিনের ঘটনায় জানা যায়, শনিবার রাতে কুলপি থেকে বেকারির দোকান বন্ধ করে ডায়মন্ড হারবারের বাসুলডাঙার বাসিন্দা নাজির জামাদার তাঁর দুই ভাইপোকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন । সেই সময় কুলপি গোপালনগর মোড়ের কাছে উল্টো দিক থেকে একটি গাড়ি এসে তাদেরকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে আহত হন তাঁরা ।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোপালনগর মোড় এলাকায়। পরে কুলপি থানার পুলিশ আহতদেরকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কাকা নাজির জমাদার ও ভাইপো মইদুল জামাদারকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
অন্যদিকে ওই ঘটনায় মইদুল জমাদারের ভাই মোকসেদুর জমাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

