আবাসন ভাঙতে গিয়ে শ্রমিক-মৃত্যু!

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পরিতক্ত আবাসন ভাঙতে গিয়ে বাঁধল বিপত্তি । কংক্রিটের পিলার ভেঙে তাতে চাপা পড়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের ।শনিবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার পরিতক্ত আবাসন এলাকা বি এন টাইপে ।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে । তাদের অভিযোগ, কোনরকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই এখানে শ্রমিকরা কাজ করেন । তাদের মাথায় থাকে না কোন হেলমেট, থাকে না কোন বর্ম । আর এমনই অরক্ষিত অবস্থায় কাজ করার ফলে শনিবার মৃত্যু হল এক শ্রমিকের ।

বিপিএল কর্তৃপক্ষের তরফ থেকে কোন বেসরকারি সংস্থাকে ভাঙার টেন্ডার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।পরে ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube