এই বর্ষায় পতঙ্গবাহিত রোগের যখন বাড়বাড়ন্ত, ঠিক তখনই মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জের মোহনবাটি স্কুল । নিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় জল উঠতে শুরু করেছে স্কুলের বারান্দায় । আর এই সমস্যা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে ধর্নায় বসার কথাও জানাচ্ছেন স্কুলের শিক্ষাকর্মীরা ।
একটু বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে স্কুলে আর তারমধ্যে মঙ্গলবার সকাল থেকে রায়গঞ্জে টানা বৃষ্টির জেরে রায়গঞ্জের মোহনবাটি স্কুলে ঢুকে পড়েছে জল । যার জেরে চরম সমস্যায় স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র-ছাত্রীরা । এদিন দেখা গেলে হাটু সমান জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে ছাত্রদের । এই সমস্যা নতুন নয় বলে জানাচ্ছেন শিক্ষকরা । নাকাশির বেহাল অবস্থা থাকার দরুন একটু বৃষ্টি হলেই জল ঢুকে যায় স্কুলে । পৌর এলাকার মধ্যে হলেও এই সমস্যার সমাধান হয়নি এখনও । যার ফলে স্কুলে তেমন ভাবে ছাত্র-ছাত্রীরাও আসছে না ।
এই জল জমার কারণে স্কুলে ছাত্র-ছাত্রীরা না আসায় স্কুলের বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা । বছরের প্রায় সময়ই জল জমায় নোংরা জল পেরোনোর পাশাপাশি পতঙ্গবাহিত যে সমস্ত রোগগুলি হয় সেগুলোরও আশঙ্কা করছেন শিক্ষকরা ।
স্কুলের পড়ুয়ারাও চাইছেন নিকাশির ব্যবস্থা করে এই সমস্যা দ্রুত সমাধান করলে তাদের স্কলে আসতে যে সমস্যা হয় তা অনেকটাই মিটবে । তবে রায়গঞ্জ পৌরসভা সূত্রে খবর, এই জল জমার সমস্যা মেটাতে পাম্পিং রিজার্ভার বসানোর ব্যবস্থা করা হচ্ছে।তবে পৌরসভার এই পদক্ষেপে আদতে কতটা সমস্যার সমাধান হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষকদের একাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

