অধিবেশন চলাকালীন কাউন্সিলরদের হাতাহাতি!

।। স্বর্ণালী মান্না ।।

শনিবার চলছিল কলকাতা পুরসভার অধিবেশন । আর সেই অধিবেশন চলাকালীনই তুমুল অশান্তির সৃষ্টি হয় । প্রথমে বচসা দিয়ে শুরু হলেও তা গড়িয়ে যায় মারামারি পর্যন্ত । আজ কলকাতা সাক্ষী থাকল এমনই এক বিরল চিত্রের!

পুরসভার অধিবেশন চলাকালীন কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি ও তৃণমূল কাউন্সিলররা । হাতাহাতিতে জড়ালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর অসীম বসু । একে অপরের কলার ধরে টানাটানি করতেও দেখা যায় তাঁদের । বাদ পরেনি কটুক্তিও । উত্তেজনার পারদ এতটাই চড়ে যায় যে তা থামাতে গিয়ে একদিকে যেমন হিমশিম খেতে হয় মেয়র ফিরহাদ হাকিমকে ঠিক তেমনই অধিবেশন কক্ষ ছাড়তে বাধ্য হন চেয়ারপার্সন মালা রায়ও ।

এদিন জানা যাচ্ছে, অধিবেশন চলাকালীন মালা রায় সজল ঘোষের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে বিরোধীদের কেন কোনও প্রশ্ন থাকে না ।যার উত্তরে সজল ঘোষ বলেন মেয়র ও ডেপুটি মেয়র কোনও উত্তর দেয়না বলে, পশ্ন করেও কোনও লাভ হয় না । এরপরেই সজল ঘশ্রর দিকে তেড়ে যান তৃণমূল কাউন্সিলর অসীম বসু । শুরু হয় বচসা; জা পরবর্তীকালে গড়ায় মারামারিতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube