দিল্লি পুলিশকে চিঠি সাংসদ ডেরেক ও’ব্রায়ানের

।। স্বর্ণালী মান্না ।।

দিল্লিতে ধর্না কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি পুলিশকে চিঠি দিল তৃণমূল । আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লিতে ধর্না কর্মসূচি করার পরিকল্পনায় দিল্লি পুলিশকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । চিঠি দেওয়া হয় দরিয়াগঞ্জ থানার ডিসিপিকে ।

সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ১০০ দিনের কাজ প্রকল্পে বকেয়া টাকার দাবিতে কর্মীরা দিল্লির বিভিন্ন এলাকায় ধর্না দেবেন; সেই কারণে দিল্লির রামলীলা ময়দানে প্রায় ৫০ হাজার লোকের থাকার ব্যবস্থা করতে চেয়ে দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ । এই একই বিষয়ে তৃণমূলের সাংসদদের সঙ্গে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর দফতরের সামনে ধর্না দিয়েছিলেন । সেই সময়েই তিনি জানিয়েছিলেন যে এর মধ্যে বকেয়া টাকা না দিলে বঞ্চিত কর্মীদের নিয়ে আবারও ধর্না দেবেন দিল্লির বুকে । এদিনের ঘটনায় জানা যাচ্ছে, রামলীলা ময়দান সহ, জন্তরমন্তর ও কৃষি মন্ত্রকের সামনেও ধর্না কর্মসূচী পালন করা হবে । জানা যাচ্ছে  প্রয়োজন পড়লে মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির সামনেও ধর্না দেওয়া হবে ।

গত ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের সভা থেকে “দিল্লি চলো”-র ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি একটি অবস্থান বিক্ষোভের কথাও বলা হয়েছিল । তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের কোনও অনুমতি দেওয়া হয়নি তৃনমূলকে ।

ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করতে আসা মানুষদের খাওয়ার ব্যাবস্থা তৃণমূলের পক্ষ থেকে করা হলেও তাঁদের থাকার ব্যসবস্থা করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি চাওয়া হয় । আগের পাঠানো ২টি চিঠির উত্তর এখনও মেলেনি বলেই জানা যাচ্ছে এবং আজকের এই চিঠি তৃণমূলের পক্ষ থেকে তৃতীয় চিঠি বলেই খবর । এবারের চিঠির পর দিল্লি পুলিশ তৃনমূলকে অনুমোদন দেয় কি না এখন সেটাই দেখার বিষয় । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube