কোচবিহারের দিনহাটার বাসন্তীরহাট এলাকায় বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ‘গব্বর সিং’ বলে কটাক্ষ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
গতকাল রাতে নিশীথ প্রামাণিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘দিনহাটায় একজন গব্বর সিং রয়েছে হাত ভাঙ্গা ফুটো মস্তান। আমার বাড়ির পাশে বেশ কিছু হার্মাদ রয়েছে সেখানে গিয়ে মাঝেমধ্যেই হুক্কা হুয়া করে আসেন।’ তিনি বলেন উদয়ন গুহ বিভিন্ন নেতাদের নিয়ে বারংবার উস্কানিমূলক বক্তব্য রেখেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কার্যত হুশিয়ারি দিয়ে বলেন, যেখানেই তিনি যাবেন তাকে কালো পতাকা দেখানোর নির্দেশ দিয়েছে। বুড়িরহাট এলাকায় আজ সভা করছি ক্ষমতা থাকলে কাল পতাকা দেখাক। তিনি বলেন ক্ষমতা থাকলে কালো পতাকা দেখিও জবাব কিভাবে দিতে হয় সেটাও দেখিয়ে দেব।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

