পঞ্চায়েত সদস্যের ভাইপোকে খুন!

গাছে বেঁধে এক পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শনিবার । এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় । এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইলোয়াবাড়ি এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, মৃত ওই যুবকের নাম পল্টু ওরাও; তাঁর বয়স হয়েছিল ২৫ বছর । বাড়ি গোয়ালপোখর থানার ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক পাঞ্জিপাড়ার শান্তিনগর এলাকায় একটি পাত্তি মিলে কাজ করত । প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা হন ওই যুবক । রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ইলোয়াবাড়ি এলাকা থেকে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । গভীর রাতে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।

শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন তাকে কেউ বা কারা বেধড়ক মারধর করেছে । ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । সকালে পরিবারের লোকজন ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে এলে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন । এলাকার ভালো ছেলে বলে পরিচিত ছিলেন ওই যুবক । পরিবারের লোকেদের বক্তব্য তাকে কী কারণে কে বা কারা মারধর করেছে বুঝে উঠতে পারছেন না তাঁরা । পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলেছেন মৃতর পরিবারের সদস্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube