কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর যুবতীর নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকির দেওয়ার অভিযোগ উঠল এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার কেচারকুড় গ্রামের নির্যাতীতা কলেজ ছাত্রী ।
নির্যাতিতার অভিযোগ, গত বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যাঙ্কে যান ওই ছাত্রী । সেখানে তার প্রেমিকের সাথে দেখা করেন ওই যুবতী । সেই সময় কেচারকুড় এলাকার দুই যুবক সাহারুল হালদার ও ইউনুস হালদার ওই কলেজ ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে সেকেন্দারপুর মোড়ের একটি ঘরের মধ্যে ঢুকিয়ে তাকে ধর্ষণ করে । শুধু তাই নয়, এমনকি তার নগ্ন ছবি মোবাইলে তুলে নিয়ে হুমকি দেওয়া হয়, যদি বিষয়টি কাউকে জানানো হয় তাহলে তার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে । পাশাপাশি অভিযোগ উঠছে, তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকাও নেওয়া হয় । একই সঙ্গে ওই কলেজ ছাত্রীকে হুমকি দেওয়া হয়, পরবর্তী সময়ে তাদের ডাকে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে না হলে তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে ।
ঘটনার পর বৃহস্পতিবার রাতে মন্দির বাজার থানায় অভিযুক্ত দুই ব্যক্তি সারুল হালদার ও ইউনুস হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী । ছাত্রীর পরিবারের অভিযোগ, ঘটনায় অভিযোগ করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি । ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা । অবশ্য এই ঘটনায় অভিযুক্ত ইউনুস হালদারের স্ত্রী বলেন যেহেতু তারা তৃণমূল কংগ্রেস করেন তাই চক্রান্ত করে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে । ছাত্রীর পরিবারের লোকজন আইএসএফের কর্মী সমর্থক বলে দাবি করেন অভিযুক্তের স্ত্রী ।
ঘটনায় নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে গোপন জবানবন্দীর জন্য পেশ করে পুলিশ । তবে নির্যাতিতা কলেজ ছাত্রীর অভিযোগ, থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

