আবারও সামনে আসছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ । চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে অভিযোগ । রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুরের অভিযোগ উঠল মৃতার পরিবার ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে । শনিবার বাঁকুড়া শহরে ঘটে গেল এমনই এক ঘটনা ।
বাঁকুড়ার ওন্দার পুনিশোল দক্ষিণ পাড়া গ্রামের রোগীর পরিবারের তরফে জানানো হয়েছে, জনৈক চিকিৎসকের পরামর্শে পায়ে ব্যাথার উপসর্গ নিয়ে গত ১০ সেপ্টেম্বর রোগীকে এই বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় । পাশাপাশি অভিযোগ আনা হচ্ছে, পরে সেই ভাবে কোন চিকিৎসা না করে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও প্রতিদিন চার হাজার টাকার বিনিময়ে আই.সি.ইউ-তে রাখা হয় তাঁকে ।
এমনকি, অভিওগ উঠছে, গত শুক্রবার তাঁরা এই নার্সিং হোম থেকে অন্যত্র রোগীকে নিয়ে যেতে চাইলেও সেই অনুমতি তাঁদের দেওয়া হয়নি । আজ অর্থাৎ শনিবার সকালে তাঁর মৃত্যু হয় । এই খবর পেয়েই ওই বেসরকারী নার্সিং হোমে ভাঙচুর করে মৃতা পারসোনা মণ্ডলের পরিবার ও আত্মীয় স্বজনরা ।
চিকিৎসা না করা ও টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ । তাঁদের দাবি, কোনও টাকা চাওয়া হয়নি । পায়ের সমস্যা নিয়ে ওই রোগী ভর্তি হলেও কিডনী জনিত সমস্যা ছিল, আর সেই কারণেই ওই রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

