গাড়ি দিয়ে পিষে খুন, নিছকই দুর্ঘটনা?

বুধবার রাতে একটি চারচাকা গাড়ি পিষে দিয়ে চলে যায় এক ব্যক্তিকে । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া এলাকার এক আভিজাত আবাসনে মধ্যে ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ মোনা; তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর । তাঁর বাড়ি বাঁকড়া কবর পাড়ার এলাকায় । সুত্রের খবর, পেশায় গাড়ি চালক মোনা বুধবার রাতে বাড়ি ফেরার সময় আবাসনের ভেতরে থাকা একটি চারচাকা গাড়ি তাকে পেছনদিক থেকে পিষে দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে চলে যায় । গোটা ঘটনাটি ধরা পড়ে সেখানকার সিসিটিভি ক্যামেরাতে ।

এই ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে আসেন স্থানীয় এলাকার মানুষজন । তারা অভিযোগ করেন, আবাসনের ভেতরে এমন কিছু অবৈধ কাজকর্ম মোহাম্মদ মোনা দেখে ফেলেছিলেন যা বাইরে জানাজানি হলে বিপদ হত; সেই কারণের জন্যই ইচ্ছাকৃতভাবে তাকে গাড়ি দিয়ে পিষে খুন করা হয়েছে ।

তারা আরও অভিযোগ করেন আবাসনের মূল গেটে নিরাপত্তার কারণে যে ব্যারিকেড বন্ধ থাকার কথা, তা সেদিন খোলা ছিল । সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা । একই সঙ্গে আবাসনের ভেতরে অবৈধ কাজকর্মের সঙ্গে গেটের নিরাপত্তারক্ষীরাও জড়িত রয়েছে বলে তারা অভিযোগ করেন ।

ঘটনা ঘটার পরেই সেখানে এসে উপস্থিত হন ডোমজুড় থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর সঙ্গে সঙ্গে দু’জন নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী পুলিশ আধিকারিরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube