শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবারই ১১ দিনের বিদেশ সফরে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আজ বুধবার দুবাই থেকে স্পেনের বিমান ধরার আগে বিমানবন্দরের লাউঞ্জেই তাঁর সাথে আচমকাই দেখা হয়ে যায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘের সাথে ।

এদিন বিমানবন্দরেই একে অপরের সঙ্গে শুভেচ্ছাবার্তা বিনিময় করেন তাঁরা । জানা গিয়েছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এই কথাটি নিজের ‘এক্স’ হান্ডেলেও নিজের অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন নেত্রী । একই সঙ্গে তিনি জানান বিক্রমসিঙ্ঘেও তাঁকে শ্রীলঙ্কায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন । শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল  বিক্রমসিঙ্ঘে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জানতে চাইলেন, ‘ বিরোধী জোটের মুখ কি আপনি?’ ; তবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না মুখ্যমন্ত্রী ।

এদিন বিকেলে তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার  লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেভাজের সঙ্গে বৈঠকে যোগদান করবেন তিনি । সেই বৈঠকে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তারা । পাশাপাশি শুক্রবার একটি বাণিজ্যিক বৈঠকও রয়েছে; যাতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শিল্পপতিরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube