আচার্যকে প্রাক্তন উপাচার্যদের আইনি নোটিশ

।। স্বর্ণালী মান্না ।।

বৃহস্পতিবার রাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বৃহস্পতিবার রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসকে একটি আইনি নোটিশ পাঠান । কিছুদিন আগে রাজ্যপাল জানান শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ওই প্রাক্তন উপাচার্যদের পদত্যাগ করতে হয় কারণ  তাঁদের নিয়োগ আইনসম্মত ছিল না ।

এদিনের এই ঘটনায় উপাচার্যরা জানান এই আইনি নোটিশ তাঁরা পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্যকে । তাঁদের দাবি আচার্যর বক্তব্যে তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে । ওই আইনি নোটিশে উপাচার্যদের দাবি, আগামী ১৫ দিনের মধ্যে আচার্য নিজের বক্তব্য ফিরিয়ে নিন; একই সঙ্গে আচার্যকে জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করার দাবিও জানিয়েছেন প্রাক্তন উপাচার্যরা । এই সকল দাবির অন্যথা হলে তাঁরা মানহানির মামলা দায়ের করার কথা জানান । পাশাপাশি প্রত্যেকের জন্য ৫০ লক্ষ্য টাকা জরিমানার দাবিও রেখেছেন তাঁরা ।

কিছুদিন আগে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা নিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন, ওই প্রাক্তন উপাচার্যদের পদত্যাগের করতে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে ।পাশাপাশি তিনি জানান, তাঁরা বিধি অনুযায়ী নিজুক্ত ছিলেন না, তাই শীর্ষ আদালত তাঁদের সরে জেতে বলেন; একই সঙ্গে তিনি জানান, তাদেরকে তিনি যেতে বলেননি । তাঁরা নিজেরাই আদালতের নির্দেশ মেনে পদত্যাগ করেছিলেন ।

অপরদিকে রাজ্যের মনোনীত  উপাচার্যদের নিয়োগ না করা নিয়ে তিনি জানান, তাঁদের মধ্যে অনেকের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল । রাজ্যের মনোনীত  উপাচার্যদের কেউ কেউ যেমন ছাত্রী হেনস্থায় অভিযুক্ত ছিলেন ঠিক তেমনই কারোর বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগ । এই অবস্থায় তিনি অন্য ব্যক্তিদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube