।। গৌতম রায় ।।
চতুর্থবার ইউএস ওপেন জিতে পুরুষ ও মহিলা মিলিয়ে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেললেন নোভাক জকোভিচ । এই নিয়ে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতলেন জোকার । মার্গারেট কোর্টও জিতেছিলেন সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্লাম । এদিন সেই রেকর্ড ছুঁলেন সার্বিয়ান তারকা । ফাইনালে হারালেন ড্যানিল মেডভেডেভকে ।
স্ট্রেট সেটে জয় তুলে নেন জকোভিচ । খেলার ফল ৬-৩, ৭-৬, ও ৬-৩ । দু’বছর আগের ইউএস ওপেনে হারের বদলা নিলেন তিনি । ৩৬ বছর বয়সে ইউএস ওপেন জিতে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বয়সে খেতাব জেতার নজির গড়লেন নোভাক । একই মরসুমে তিনটি গ্র্যান্ড স্লাম জয় করলেন চারবার । এটাও নজির জোকারের । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন বুকে ২৪ সংখ্যাটি লেখা সাদা জ্যাকেট পরে । তবে এখনই অবসর নিচ্ছেন না জানিয়ে দিলেন জকোভিচের কোচ গোরান ইভানিসেভিচ । জোকারের পরিকল্পনায় আছে ২০২৮-এ অলিম্পিক্সে খেলা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

