সভার আগেই অশান্তি!

আগামিকাল শুক্রবার পশ্চিম বর্ধমানে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা । আর সেই সভার আগের দিন, আজ বৃহস্পতিবার বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হল তুমুল উত্তেজনা ।

সুত্রের খবর পাণ্ডবেশ্বর বিধানসভার শীতলপুর কোলিয়ারি দূর্গা মন্দির প্রাঙ্গণে আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে । জনসভার আগে রাস্তায় লাগানো হয়েছে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার । এবার এই পোস্টার এবং ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় । তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস ব্যানার পোস্টার ছিঁড়ে যে রাজনীতি শুরু করেছে তাতে বিজেপির কোনও ক্ষতি হয়নি; এতে বরং তাঁদের উপকারই হয়েছে । তাঁর দাবি, এতে সাধারণ মানুষ জানতে পেরেছে যে রাতের অন্ধকারে বিজেপির ব্যানার পোস্টার ছিড়েছে একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস ।

অন্যদিকে যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে । তাদের দাবি বিজেপির সভার পোস্টার ছেঁড়ার কোন অভিসন্ধি তাদের নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube