অভিষেকের সম্পত্তির খতিয়ান চাইল আদালত

।। স্বর্ণালী মান্না ।।

বুধবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি । আজ বৃহস্পতিবার তাঁর সম্পত্তির খতিয়ান দেখতে চাইল কলকাতা হাইকোর্ট ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডি-কে স্পষ্ট নির্দেশ দেন লিপ্স অ্যান্ড বাউন্ডসের সিইও পদে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তির হিসেব আদালতে জমা করতে হবে তাঁদের । পাশাপাশি জানা যায় এই সংস্থার সব ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ ইডি-র কাছে জানতে চেয়েছে আদালত । এখানেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টরের মধ্যে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একাধিক আত্মীয় । আর এই সম্পত্তি সংক্রান্ত সব রিপোর্ট আদালতে ইডি-কে জমা করতে হবে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ।

একই সঙ্গে বিচারপতি সিনহা আরও নির্দেশ দেন এই নিয়োগ দুর্নীতির বিষয়ে জত অভিনেতা তথা অভিনেত্রীদের নাম জড়িয়েছে তা নিয়েও রিপোর্ট জমা দিতে হবে ইডি-কে ।রিপোর্টে জানাতে হবে তাঁদের সম্পত্তি সংক্রান্ত সব তথ্য ।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube