।। স্বর্ণালী মান্না ।।
প্রায় সাড়ে ৯ ঘণ্টার ইডি-জেরার পর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি জানান “আগের দিন ইডি-কে শুন্য দিয়েছিলাম, আজ -২ দেব ” । তিনি জানান সব দলকে ছেড়ে তাকেই তলবের নোটিস দেওয়া হল । ইডি-র বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে খুশি করার চেষ্টা করছেন আধিকারিকরা ।
মূলত জানা যায়, এদিন লিপ্স অ্যান্ড বাউন্ডস নিয়েই প্রশ্ন করা হয়েছিল তাঁকে । সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ । জেরা চলে প্রায় সাড়ে ৯ ঘণ্টা । রাত ৯টা ৪৮ মিনিট নাগাদ তিনি বের হন সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে । বেরিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি ।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে বুধবার তলব করা হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে । বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন তিনি । অন্যদিকে বুধবারই ছিল তাঁর INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক । ইডি দফতরে হাজিরা দেওয়ার ফলে সেই বৈঠকে অংশগ্রহণ করা হল না তাঁর । তবে এদিনের বৈঠক চলল তাঁর আসন্টি ফাঁকা রেখেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

