বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণ ধুপঝোরার একটি বেসরকারি রিসোর্ট থেকে উদ্ধার হল বিশালাকার অজগর সাপ । অজগরটিকে ছুয়ে দেখলেন অভিনেতা সোহম । খবর পেয়ে ধুপঝোরা বিট অফিস থেকে বন কর্মীরা এসে অজগরটিকে নিয়ে যান ।
জানা যায় এদিন সকালে ওই রিসোর্টের কর্মীরা ওই অজগরটিকে দেখতে পান । অনুমান করা হচ্ছে রিসোর্টের পাশেই থাকা একটি ছোট চা বাগান থেকেই অজগর সাপটি এখানে চলে এসেছে । অপর দিকে রিসোর্টটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল ।
ওই রিসোর্টেই প্রধান সিনেমার শুটিং এর জন্য রাত্রিযাপন করছেন অভিনেতা দেব, সোহম সহ অন্যান্যরা । এদিন অজগরের খবর চাউর হতেই অভিনেতা সোহম এসে অজগরটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখেন । স্বচক্ষে ও নিজ হাতে জঙ্গলের অজগর সাপ দেখে স্বাভাবিকভাবেই উচ্ছসিত সোহম । পরে বন কর্মীরা অজগর সাপটিকে নিয়ে যান । সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানা যায় এদিন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

