সরকারি স্কুলে অত্যাধুনিক প্রযুক্তি

সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক স্কুলেই ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি । স্কুলের পরিকাঠামো তাক লাগাবে যে কোন বেসরকারি স্কুলকেও । বাসন্তীর এই স্কুল আর পাঁচটা সরকারি প্রাথমিক স্কুলের মতো নয় । যেখানে আশপাশের প্রাথমিক বা জুনিয়র হাইস্কুলগুলো পড়ুয়ার অভাবে বন্ধ হতে বসেছে, সেখানে বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা প্রায় আড়াইশো । আর স্কুলের পরিকাঠামো রীতিমত টক্কর দেবে যে কোন বেসরকারি হাইটেক স্কুলকেও । এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগেই ।

সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে সম্প্রতি শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম । স্কুলের সকল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয় পত্র । আর প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয় পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স মেশিনের সামনে ধরলেই স্কুলে ওই পড়ুয়ার উপস্থিতি যেমন একদিকে স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে, তেমনই ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাঁদের সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে । একই ভাবে স্কুল ছুটির সময়ও ওই ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে ধরতে হবে পড়ুয়াদের । তখনও একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছবে যে স্কুল ছুটি হয়েছে । স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও ।

শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে । ইতিমধ্যেই স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম । অডিও ভিসুয়াল প্রযুক্তি ব্যবহার করে ছেলে মেয়েদের পোড়ানোর ব্যবস্থা যেমন এখানে রয়েছে, তেমনই স্কুলের সমস্ত দেওয়াল, কংক্রিটের স্তম্ভগুলিকে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়কে ফুটিয়ে তুলে । ১৫ই আগস্ট, ২৬ শে জানুয়ারির মতো বিশেষ দিনের পরিচয় থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তা, নানা ছড়া, মনিষীদের ছবি ও পরিচয় থেকে আরও অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে সেখানে । এছাড়াও স্কুলে রয়েছে ভেষজ উদ্যান, আমার দোকান, মনের কথা বক্স সহ আরও অনেক কিছু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube