দুর্গাপুরের টামলা এলাকায় গড়ে উঠছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নতুন উদ্যোগ । সেই নতুন উদ্যগকে ঘিরে শুরু হয় ভূমিপুজো । আর বৃহস্পতিবার এই ভূমিপুজোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের টামলা এলাকায় ।
এই ভূমি পুজোতে বাধা দেন টামলা বস্তিবাসীরা । সিআইএসএফ্-এর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ আনছেন তাঁরা । তাঁদের দাবি, এদিন । সিআইএসএফ্-এর লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন । এই লাঠিচার্জের প্রতিবাদে হ্যানিম্যান সরণি অবরোধ করেন বস্তিবাসীরা ।
এর আগে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অথবা “সেইল” তাদের অ্যালয় স্টিল প্ল্যাণ্ট-এর সম্প্রসারণের জন্য সেইল-এর জায়গায় অবৈধ ভাবে বসবাসকারী বস্তিবাসীদের উঠে যাওয়ার নির্দেশ দিয়েছিল । তারপর থেকেই এলাকাবাসীরা পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু করেন । তার মধ্যে এদিন সকালে ভূমি পুজো নিয়ে উত্তেজনা ছড়ালো ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

