আজ বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা । সকাল থেকেই বীরভূমের সিদ্ধ পীঠ তারাপীঠে ভক্তের ঢল নেমেছে । পাঁচটি সতী পীঠও বাদ নেই এই কৌশিকী অমাবস্যায় ভক্তের সমাগমে ।
আজ সারাদিন ধরে চলবে তারাপীঠে মা তারার আরাধনা । দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে । আর সন্ধ্যায় করা হবে সন্ধ্যা আরতি । সন্ধ্যা নামলেই মহা শ্মশান চত্বরে চলবে তন্ত্র সাধনা । ইতিমধ্যেই তারাপীঠে প্রচুর তান্ত্রিকদের আগমন শুরু হয়ে গিয়েছে ।
আজকের এই কৌশিকী অমাবস্যার দিনেই, বামাক্ষ্যাপা মা তারার দেখা পেয়েছিলেন তপস্যা করে । তাই আজকের এই বিশেষ দিনটিকে সাধকরা সাধনার বিশেষ দিন হিসাবে মহাশ্মশানে ভিড় জমিয়েছেন ।
অন্যদিকে এই বিপুল ভক্তের সমাগম সামাল দিতে জেলা প্রশাসন সজাগ রয়েছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন । লক্ষাধীক ভক্তের সমাগবে তাই তারাপীঠ আজ হয়ে উঠেছে জমজমাট ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

