পুরুলিয়া শহরে গহনার বিপণীতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে । এদিন জানা গিয়েছে, চুরি হওয়া ওই সমস্ত গহনাপত্র একটা পরিত্যক্ত কুয়োতে রাখা রয়েছে । গ্রেফতার হওয়া দুই ডাকাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ এই তথ্য পায় ।
পুরুলিয়া ও ঝাড়খন্ড সীমান্তের গ্রাম মৌদা । এই গ্রামের ওই পরিত্যক্ত কুয়োতে রয়েছে ডাকাতি হওয়া লুকানো গহনা । এই মুহূর্তে পুরুলিয়া জেলা পুলিশের শীর্ষ অধিকর্তারা একটা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই কুয়ো পরিষ্কারের কাজ করছেন বলেই খবর পাওয়া গিয়েছে ।
পুরুলিয়ায় গহনার দোকানে ডাকাতির ঘটনায় দ্বিতীয় ধাপে গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্য করঞ্জিত সিধুকে জিজ্ঞাসাবাদের পরেই এই তথ্য পায় পুলিশ । তাকে সঙ্গে নিয়ে এদিন ঝাড়খন্ড সীমান্তের এই গ্রামে পরিত্যক্ত কুয়োতে গিয়ে তল্লাশি চালায় জেলা পুলিশের উচ্চপদস্থ অধিকারীকেরা । ওই কুয়ো থেকে উদ্ধার হয় গহনার দোকানের কম্পিউটারের হার্ডডিস্ক সহ বেশ কিছু জিনিসপত্র । তবে এখনও পর্যন্ত কোনও গহনার হদিস মেলেনি বলেই জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

