যৌনকর্মীকে খুনের চেষ্টা যুবকের!

ডায়মন্ড হারবারে যৌনপল্লীতে এসে এক যৌনকর্মীকে খুনের চেষ্টা করল এক যুবক ।  স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল ৯ টা নাগাদ এক যুবক ডায়মন্ডহারবার কালিবাজারে আসে । সেখানেই এক যৌনকর্মীকে এলোপাথারি কোপ মারে যুবক ।

এদিন এক যৌনকর্মীর ঘরে ঢোকে অভিযুক্ত যুবক এবং তার সাথে সঙ্গমেও লিপ্ত হয় সে । পরে তার সাথে টাকা পয়সা নিয়ে বচসা হওয়াতে তার পেছনে থাকা ধারালো অস্ত্র দিয়ে সেই যৌনকর্মীকে এলোপাথারি কোপ মারে সে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কালি বাজার এলাকায় । পরবর্তী সময়ে ওই যুবক পালিয়ে যেতে গেলে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মানুষজন ।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ওই যৌনকর্মীকে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । ডায়মন্ড হারবার থানার পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবক উস্তি থানার বরিশপুরের বাসিন্দা ।

তবে এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন । অভিযুক্ত ওই যুবক কেন ধারালো অস্ত্র নিয়ে এসেছিল যৌনপল্লীতে?  অভিযুক্ত যুবক কি আগে থেকেই চিনত এই যৌনকর্মীকে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube