সাংসারিক অশান্তির জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৮ বছরের কন্যা সন্তানকে খুন করে থানায় আত্মসমর্পণ এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর পঞ্চায়েতের খাসপুর গ্রামে ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে মৃৎশিল্পী সঞ্জীব পাল তার স্ত্রী ২৮ বছর বয়সী মৌসুমী পাল ও ৮ বছরের কন্যা সন্তান সৌমিলি পালকে খুন করে হাবরা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ।স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, স্ত্রী মৌসুমী পালকে কুপিয়ে খুন করে এবং কন্যা সন্তান সৌমিলি পালকে শ্বাসরোধ করে খুন করে ধৃত ব্যক্তি ।
বাদুড়িয়া থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যায় ।পাশাপাশি, সঞ্জীব পালের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বাদুড়িয়া থানায় নিয়ে যায় পুলিশ । দু’টি দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

