ধার নেওয়া হয়েছিল বেশ কিছু টাকা । সেই টাকা পরিশোধ না করতে পারায় এক ব্যক্তিকে গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী । বর্ধমানের খন্ডঘোষ থানার আড়িন গ্রামে সাত সকালে ঘটল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা । অভিজিৎ রায় নামে ওই যুবকের কাঁধে গুলি লেগেছে বলে জানা গিয়েছে এদিন । তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায়, টাকা ধার নিয়ে সেই টাকা পরিশোধ না করার জন্যই এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, মাধবডিহি এলাকার বাসিন্দা বিকি শেখ নামে এক ব্যক্তির কাছে দেড় লক্ষ টাকা গাড়ি কেনাবেচার ব্যাপারে ধার নিয়েছিল আড়িন গ্রামের অভিজিৎ রায় । এদিন সকালে সেই টাকা ফেরত নিতে একটি মোটর বাইকে বিকি শেখ ও তার এক সঙ্গী অভিজিতের বাড়িতে আসে । সেখানেই প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । এরপরই অভিজিতের উপর গুলি চালিয়ে দেয় বিকি শেখ ।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । এই ঘটনায় অভিযুক্ত বিকি সেখকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ।পরিবারের সদস্যদের দাবি বিকট শব্দে তাঁরা বাইরে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অভিজিৎ । একই সঙ্গে তাঁরা দেখেন বাইকে করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

