বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পৌরসভার অস্থায়ী কর্মীর!

বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যাওয়ার পথে রাস্তায় পরে থাকা ইলেকট্রিক তারে ‘শক’ খেয়ে মৃত্যু হল এক পৌরসভার অস্থায়ী কর্মীর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সাত সকালে পুরাতন মালদহ পৌরসভার রসিলা দাহ বাগানপাড়া এলাকায় ।

মৃত ওই অস্থায়ী কর্মীর নাম সুশীল হালদার; তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর । দীর্ঘদিন ধরেই পুরাতন মালদহ পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে ঝাড়ুদারের কাজ করতেন সুশীল হালদার । অন্যান্য দিনের মতো বুধবার সকালেও বাড়ি থেকে বেড়িয়ে ঝাড়ুদারের কাজ করতে যাচ্ছিলেন এলাকায় । তাঁর যাওয়ার পথে রশিদা দাহ এলাকায় রাস্তার মাঝখানে ইলেকট্রিক তার ছিড়ে পরে ছিল ।

অসাবধানতা বশত সেই তারে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সুশীল । তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সেখানকার ইলেকট্রিকের সংযোগ বন্ধ করে দেন । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য ।

সেখানে পৌছতে কর্মরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেন । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube