ভয়াবহ পথ দুর্ঘটনার বলি ৪

মালদহঃ মঙ্গলবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদহর গাজোলে । দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের । একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, গাজোলের আহোড়ার গৌরাঙ্গপুর এলাকার চার কৃষক একটি টোটোতে ঢ্যাড়শ বোঝাই করে গাজোল কিষাণ মান্ডি নিয়ে যাচ্ছিলেন । যাওয়ার পথে গাজোলের শ্যামনগর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে তারা ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন ।

সুত্রের খবর অনুযায়ী, শিলিগুড়িগামী এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে সজোরে ধাক্কা মারে । সেই ধাক্কায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন চাষীর মর্মান্তিক মৃত্যু হয় । পরে গাজোল গ্রামীণ হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর মেলে । এছাড়াও এই ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube