আবারও উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ । আর তার জেরেই মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল হাসপাতালে ।চিকিৎসায় গাফিলতিতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক তরুনের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রচন্ড উত্তেজনা ছড়াল । জ্বর এবং পেটে ব্যথা নিয়ে সোমবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি হন কাঁকসার গোপালপুরের বছর ১৮-র রাহুল পাল ।
সোমবার রাতে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় তাঁকে । আর মঙ্গলবার সকাল ন’টার পরে রাহুলের মৃত্যু হয়েছে বলে হাসপাতালে তরফ থেকে জানানো হয় । তারপরেই ক্ষোভে ফেটে পড়েন রাহুলের আত্মীয় পরিজনরা । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেন তাঁরা । শুরু হয় ব্যাপক উত্তেজনা । পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ ও দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স ।
পাশাপাশি রাহুলের পরিবারের অভিযোগ, হাসপাতালের নার্সরা তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং চিকিৎসকেরা ভুল চিকিৎসা করেছেন । তদন্তের দাবিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই শুরু হয় বিক্ষোভ । পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

