বিদেশ সফরে মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধী দলনেতার

।। স্বর্ণালী মান্না ।।

১১ দিনের স্পেন সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মাদ্রিদের লা লিগা প্রধানের সাথে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী । রাজ্যে বিনিয়োগ আনতেই তাঁর এই বিদেশ সফর । তবে দেশের বাইরে পা রাখার আগে রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে । আর তাই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ।

এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর স্পষ্ট প্রশ্ন, “রাজ্যের দায়িত্ব আমলাকে কেন?” মন্ত্রী সভায় একাধিক বর্ষীয়ান সদস্য থাকা সত্ত্বেও রাজ্যের দায়িত্ব আমলা তথা সরকারি আধিকারিককে দেওয়া নিয়ে তীব্র কটাক্ষে সুর চরিয়েছেন সাংসদ ।

তাঁর আরও দাবি, বিদেশ সফরে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীরা । বিদেশ সফরে যাওয়ার সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু ও সিদ্ধার্থশঙ্কর রায় দায়িত্ব দিয়ে যেতেন অন্য কোনও বর্ষীয়ান মন্ত্রীকে । তবে এইবারে মুখ্যমন্ত্রীর রাজ্যের ভার আমলাকে দেওয়ার বিষয়টি মন্ত্রীসভার জন্য অত্যন্ত লজ্জার বিষয় বলে দাবি করছেন বিজেপি সাংসদ । সুর চড়িয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী কোনও মন্ত্রীর উপরেই ভরসা করতে পারেননি, তাই এই তাঁর অনুপস্থিতিতে সমস্ত দায়িত্ব দিয়ে গিয়েছেন মুখ্যসচিবকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube