‘যা গোপন, তা গোপনই থাকবে’, চিঠি প্রসঙ্গে মুখ খুললেন না রাজ্যপাল

।। স্বর্ণালী মান্না ।।

শনিবার মধ্যরাতে দু’টি অত্যন্ত গোপন চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল । একটি নবান্নকে, অপরটি দিল্লিকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল । তবে কী রয়েছে সেই মুখবন্ধ খামে তা নিয়ে তৈরি হয়েছে বিস্তর জল্পনা । তবে সেই বিষয়ে মুখ খুলতে নারাজ রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর মতে যা গোপন, তা গোপনই থাকবে ।

অন্যদিকে মঙ্গলবারই বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই বিদেশ সফরের আগে এই চিঠি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উপর কোনও চাপ সৃষ্টি করতে চান না তিনি । তিনি আরও জানান, যাকে চিঠি পাঠানো হয়েছে তিনিই তাঁর প্রতিক্রিয়া দেবেন ।

অপর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চিঠি রহস্যের জট খুললেন । তিনি জানালেন, বিদেশ সফরে যাচ্ছেন তিনি, তাই চিঠি দিয়ে শুভেচ্ছা বার্তাই পাঠিয়েছেন রাজ্যপাল তাঁকে । এখন প্রশ্ন উঠছে তাহলে রাজ্যপাল গত শনিবার কোন “অ্যাকশন”-এর কথা বলছিলেন?

প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে “অ্যাকশন” নেওয়ার কথা বললে পরে রাজ্যপালকে “ভ্যাম্পায়ার” বলে কটাক্ষ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তবে এদিন এই প্রসঙ্গে কোনও উত্তর দেননি রাজ্যপাল । পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনও সমস্যা তিনি তাঁর সাংবিধানিক সহকর্সামীর সাথেই কথা বলবেন । তাহলে কি শিক্ষামন্ত্রীর নাম না করে তাঁর গুরুত্ব কমিয়ে দিতে চাইলেন রাজ্যপাল? প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube