শুরু হয় বচসা দিয়ে; আর তার পরেই খুন! মা-কে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ । সোমবার রাতে মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর তেলিপাড়া থেকে সুমন মন্ডল নামে ২৮ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ।
সুত্রের খবর, ধৃতকে আজ মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ওই যুবকের একটি চায়ের দোকান রয়েছে । সেই দোকানটি আগে তাঁর বাবা চালাতেন । তিনি মারা যাবার পর ছেলে ও তাঁর ৪৭ বছর বয়সী মা মল্লিকা মণ্ডল দুই জনে মিলে দোকানটি চালাতেন ।
সোমবার বিকেলের দোকান খোলা নিয়ে মা ও ছেলের মধ্যে বচসা বাঁধে । কথা কাটাকাটির মধ্যে আচমকা সুমন লোহার রড দিয়ে মায়ের মাথায়, মুখে এলোপাতাড়ি আঘাত করতে থাকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় মল্লিকা দেবীর । পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

