এই নিন্দনীয় ঘটনা ঘটল হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে । অভিযোগ করা হচ্ছে, সোমবার দশম শ্রেণীর ইংরেজি ক্লাস চলাকালীন অন্য ছাত্রদের বিরক্ত করছিল সেই ক্লাসেরই এক ছাত্র । শিক্ষকের নজরে পড়লে তাকে বারন করেন তিনি । কথা না শোনায় শিক্ষক ছাত্রকে উঠবোস করতে বলেন । তা না করায় অবাধ্য ছাত্রকে ক্লাসরুম থেকে বাইরে চলে যেতে বলেন তিনি । তার পরেও সেই আদেশ না মানলে পরে তাকে বাড়ি ফিরে যেতে বলেন শিক্ষক এবং সেই সঙ্গে অভিভাবককে ডাকা হবে বলেও তাকে জানান ওই শিক্ষক । কোনো আদেশই না মানায়, তখন ওই ছাত্রর কান মোলে দেন বলে দাবি শিক্ষকের ।
এর পরেই ওই ছাত্র টিফিন টাইমে বেরিয়ে কিছু লোকজন ডেকে নিয়ে আসে স্কুলে । টিফিন টাইমে সেই ছাত্রের কিছু অভিভাবক শিক্ষকদের বসার ঘরে ঢুকে পড়েন । বহিরাগতরা স্কুলের ভেতরে ঢুকে সেই শিক্ষককে বেধড়ক মারধর করতে শুরু করে । হামলায় বাধা দিতে গেলে অন্যান্য শিক্ষদের ওপরেও হামলা চালিয়ে মারধর করা হয় । সেই হামলা ও মারধরের ছবি ধরা পড়ে সেখানকার সি সি ক্যামেরায় । ঘটনায় আহত হন বেশ কয়েকজন শিক্ষক । জানা গিয়েছে মারধরের এই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে (যার সত্যতা যাচাই করেনি নিউজ টাইম) । আরও অভিযোগ, আক্রান্ত শিক্ষকদের হামলার হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসলে শিক্ষিকাদের উপরেও চড়াও হয় হামলাকারীরা । এই ঘটনায় আতঙ্কিত সেই স্কুলের শিক্ষকরা ।
ঘটনার উল্লেখ করে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে । ঘটনার খবর ছড়িয়ে পড়তে প্রতিবাদে সরব হন অভিভাবক ও ছাত্ররা ।এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে । ধৃতদের মধ্যে একজন ওই পড়ুয়ার মামা ও অন্যজন তাঁর মামার বন্ধু । তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলেই খবর । তাদেরকে আজ মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তলা হবে বলে জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

