আক্রান্ত প্রতিবাদী পশুপ্রেমী ও তাঁর পরিবার

কুকুরকে লক্ষ্য করে শিক দিয়ে আঘাতের অভিযোগ উঠল এলাকার কয়েক জন যুবকের বিরুদ্ধে । ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হন প্রতিবাদী পশু প্রেমী কার্তিক মন্ডল ও তার পরিবার । তাদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বেশ কিছু প্রতিবেশীরাও । ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার নড়িদানায় । ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর । এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আক্রান্তদের সুত্রে জানা গিয়েছে তারা এলাকার বেশ কিছু কুকুরকে রোজ খাবার দিতেন ও তাদের দেখভাল করতেন তাঁরা । তাদের চোখের সামনেই একটি কুকুরকে ধারালো লোহার শিক দিয়ে পায়ে আঘাত করে এলাকার কিছু যুবক । ঘটনার প্রতিবাদ জানান কার্তিক মন্ডল ও তার পরিবারের সদস্যরা । 

এই ঘটনায় কার্তিক মন্ডল ও তার পরিবারকে প্রথমে গালিগালাজ করা হয় ও তার পরে তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করেন ২৫ থেকে ৩০ জন মদ্যপ যুবক । আক্রান্ত পরিবারকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও ।

এদিনের ঘটনায় জানা যায় কার্তিক মন্ডলের ছেলে অভিষেক মন্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । এই ঘটনায় একাধিকজনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube