।। স্বর্ণালী মান্না ।।
ফ্লাট তৈরি করে দেওয়ার নাম করে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে । আজ, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল ইডি দফতরে । সেই সুত্রে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নির্দিষ্ট সময়ের কিছু আগেই উপস্থিত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুস্রত জাহান ।
সাদা গাড়িতে নিজের বাড়ি থকে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সোজা ঢুকে যান সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে । এদিন তাঁর হাতে দেখা গেল বেশ কিছু নথি । নুসরতের আগে সোমবার তলব করা হয়েছিল সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর রাকেশ সিং-কে । তবে সেই হাজিরা এড়িয়ে যান রাকেশ । এই অবস্থায় তৃণমূলের তারকা সাংসদের হাজিরা দেওয়া নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা । তবে মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিলেন নুসরত ।অন্যদিকে এই একই মামলায় নাম জড়ায় আরেক অভিনেত্রী রূপলেখা মিত্রের ।
ইতিমধ্যেই ইডি-র পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ফ্ল্যাট বিক্রির নাম করে টাকা তলার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থার ‘বোর্ড অফ ডিরেক্টরস’ । সেই অনুযায়ী বাজার থেকে বেশ কিছু টাকাও তোলা হয়েছিল বলে খবর । বাজার থেকে টাকা তোলার জন্য ফ্লাইট পেপার ডট ইন বলে একটি ওয়েবসাইট ব্যবহার করা হয়েছিল । পরে সেই সংগৃহীত টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয় বলে খবর । পাশাপাশি জানা যাচ্ছে সংস্থার বিভিন্ন জায়গায় মিলেছে সম্পত্তির হদিস ।
প্রসঙ্গত , ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৪০০-রও বেশি প্রবীণদের কাছ থেকে ৬ লক্ষ টাকার কাছাকাছি টাকা নেওয়া হয় রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে । অভিযোগ আনা হয়, আজ পর্যন্ত সেই ফ্ল্যাট তৈরিই হয়নি । প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করলেও তাঁর কোনও সুরাহা না মেলায়, তাঁরা দ্বারস্থ হন ক্রেতা সুরক্ষা দফতরের । তবে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলেই খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

