।। স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবারই ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আগামী ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রী নুসরত জাহানকে । আজ বুধবার তলব করা হল আরও এক অভিনেত্রীকে । ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতের পর ইডি-র নজরে এলেন অভিনেত্রী রূপলেখা মিত্র । জানা যাচ্ছে রূপলেখা মিত্রও সেভেন সেন্সেস সংস্থার সঙ্গে জড়িত ।
বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তলব করল আরও এখন অভিনেত্রীকে । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, অভিনেত্রী রূপলেখা মিত্র সেভেন সেন্সেস নামক সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন । ওই একই সংস্থায়, একই পদে থাকা রাকেশ সিংহ ও অভিনেত্রী নুসরত জাহানকেও আগামী ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । এবার আগামী সপ্তাহেই তলব করা হল রূপলেখা মিত্রকে । হাজিরার দিন সংস্থার বিভিন্ন নথি সহ ব্যাঙ্কের স্টেটমেন্ট নিজের সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৪০০-রও বেশি প্রবীণদের কাছ থেকে ৬ লক্ষ টাকার কাছাকাছি টাকা নেওয়া হয় রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে । অভিযোগ আনা হয়, আজ পর্যন্ত সেই ফ্ল্যাট তৈরিই হয়নি । প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করলেও তাঁর কোনও সুরাহা না মেলায়, তাঁরা দ্বারস্থ হন ক্রেতা সুরক্ষা দফতরের । তবে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলেই খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

