রবিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে বাইকে করে শহরে যাওয়ার পথে বিষ্ণুপুরের ২ নম্বর ক্যাম্প এলাকায় পথ দুর্ঘটনায় পড়ে এক প্রাইমারি স্কুলের শিক্ষক ও তার ১০ বছর ছেলের মৃত্যু হয় । মৃতরা হলেন ৫০ বছর বয়সী আনন্দমোহন শ এবং ১০ বছর বয়সী শুভম শ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন আনন্দমোহন বাবু গ্রামের বাড়ি হেতাগোড়া থেকে ছেলেকে নিয়ে মোটরবাইকে করে বিষ্ণুপুর শহরের শালবাগানে ফিরছিলেন । শহরে ঢোকার আগে দুই নম্বর ক্যাম্পে ৬০ নম্বর জাতীয় সড়কে আসার সময় একটি ধাবার কাছে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক সহ বাবা ও ছেলে রাস্তায় ছিটকে পড়েন । আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে দুজনেরই মৃত্যু হয় । ঘাতক গাড়িটিকে আটক করা হলেও গাড়িটির চালক পলাতক ।
অপরদিকে, এক আত্মীয়ার চিকিৎসা সংক্রান্ত কাজ সেরে দু’জনের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সমাপ্তি লাহা নামে এক মহিলার । বিষ্ণুপুর শহরের বামুন বাঁধের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ভ্যান বাইকে ধাক্কা মারলে গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সমাপ্তি লাহাকে মৃত বলে ঘোষণা করেন । পরে হাসপাতালে হীরা বাগ্দী নামে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

