।।স্বর্ণালী মান্না ।।
সোমবার মুর্শিদাবাদ জেলার রানিনগরের ২ নম্বর পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা এলে পরে তিনি স্পষ্ট নির্দেশ দেন এখনই সভা গঠনকে কেন্দ্র করে কোনরকম ভোটাভুটি করা যাবে না । একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়ে থাকলে বাতিল হয়ে যাবে সেগুলিও ।
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে মামলার পরবর্তী শুনানি । তবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত গঠন করা যাবে না পঞ্চায়েতের স্থায়ী সমিতি । এই পঞ্চায়েতে, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও পরে কয়েকজন কংগ্রেস প্রার্থী দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন ।
অন্যদিকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে হেনস্থা করার অভিযোগ তুলছে কংগ্রেস । এই বিষয়ে জানা যাচ্ছে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । সভাপতি কুদ্দুস আলি অভিযোগ করেন থানার ওসি তাকে ইচ্ছা করে চাপ দিয়ে গ্রেফতার করেছেন। অভিযোগের তির শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । একই সঙ্গে জানা যাচ্ছে কংগ্রেসের ৬ জন সদস্যের বিরুদ্ধে করা হয়েছে এফআইআর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

