মরক্কোয় বিধ্বংসী ভূমিকম্প, বেড়েই চলেছে মৃতের সংখ্যা!

।। স্বর্ণালী মান্না ।।

শুক্রবার রাতে আচমকাই কেঁপে উঠল মরক্কো । মরক্কোর স্থানীয় সময় অনুযায়ী রাত্রি তখন প্রায় ১১টা ছুঁইছুঁই । বেশিরভাগ মানুষই তখন ঘুমের দেশে । ঘুম ভাঙতেই অনুভব করা গেল সাংঘাতিক কম্পন । দুলে উঠেছে সারি সারি বাড়ি-ঘর ।

দিনে দিনে ক্রমশই বেড়ে চলেছে মৃতের সংখ্যা । এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে মৃতের সংখ্যা পার হয়ে গিয়েছে ২০০০ । তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল । আহতের সংখ্যাও ২০০০ পার করেছে বলেই খবর সূত্র মারফত । গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ । এমনকি এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বহু স্থানীয় বাসিন্দারা । তবে দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ৮০০ কিমি গভীরে । মারাকেশ থেকে প্রায় ৭২ কিমি দূরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল । পাশাপাশি রিখটার স্কেল অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮ । অনেকের মতে এত তীব্র ভূমিকম্প আগে কখনও দেখেনি মরক্কো । তবে শোনা যাচ্ছে এদিনের মূল কম্পনের পর বেশ কিছু “আফটারশক”ও অনুভব করা যায় ।

ভূমিকম্পের তীব্রতার জেরে ফাটল দেখা দেয় একাধিক রাস্তায় । ভেঙে পড়ে প্রচুর বাড়িও । সর্বস্ব হারিয়ে মানুষের দিন কাটছে খোলা আকাশের নীচে । স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন মরক্কোবাসী ।

তবে মরক্কোর এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে একাধিক রাষ্ট্র । একদিকে যেমন ফ্রান্স, জার্মানি, তুরস্ক বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত; একইভাবে প্রতিবেশীকে ত্রাণ দিয়ে সাহায্য করেছে আলজেরিয়াও । বিগত কয়েক দশক ধরে সুসম্পর্ক নেই এই দুই দেশের মধ্যে । তা সত্ত্বেও সব ভুলে মরক্কোর পাশে দাঁড়াল আলজেরিয়াও । একই সঙ্গে আফ্রিকান দেশটির বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও । উদ্ধার কাজেও সাহায্য করে চলেছে আমেরিকা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube