।। গৌতম রায় ।।
আইএসএলের ঢাকে কাঠি পড়ে গেল। প্রকাশিত হয়ে গেল এবারের আইএসএলের সূচি। টুর্নামেন্ট শুরু ২১ সেপ্টেম্বর। কলকাতার দুই প্রধানের মধ্যে প্রথম মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ২৩ সেপ্টেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে নামবে তারা। ইস্টবেঙ্গল নামবে ২৫ সেপ্টেম্বর।
আইএসএলের প্রথম ডার্বি ২৮ অক্টোবর। তবে ডার্বি নিয়ে প্রশ্ন আছে। কারণ ওইদিন ইডেনে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ রয়েছে। তাই পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে পিছোতে পারে ডার্বি। এরমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে আইএসএল দশদিন পিছনোর অনুরোধ করেছেন। আরও একটি ম্যাচ নিয়ে প্রশ্ন আছে। পুজোর মধ্যে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ রয়েছে।
সেইদিনও পুলিশি নিরাপত্তায় সমস্যা হবে না তো? তবে সবমিলিয়ে আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই হইহই করে শুরু হয়ে যাবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। এবার দেশের সেরা দল গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে ভালো দল গড়ে মরসুমটা ভালোভাবে শুরু করেছে ইস্টবেঙ্গলও। তাই এবার দুই প্রধানের সমর্থকরা বাড়তি উৎসাহ নিয়ে তাকিয়ে আছেন আইএসএলের দিকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

