হাওড়া স্টেশনে উদ্ধার নগদ ত্রিশ লক্ষ পনেরো হাজার টাকা সহ ১৩ কেজি রূপো!

রেল পুলিশ সূত্রে জানানো হয় রবিবার হাওড়া স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে এই টাকা এবং রূপো উদ্ধার করা হয় । রেল পুলিশ সূত্রে আরও জানানো হয়, গতকাল রবিবার হাওড়া স্টেশনের ৮ এবং ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে পিঠে ভারী একটি ব্যাগ এবং হাতে একটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, তার গতিবিধিতে সন্দেহ হলে পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি দু’টি ব্যাগ পরীক্ষা করার সময় দেখা যায় তাতে ৫০০ টাকার নোটের বেশ কিছু বান্ডিল সহ ২০০ টাকার এবং ১০০ টাকার নোট রয়েছে । সেই সঙ্গে রূপোর বাটও রয়েছে যার ওজন প্রায় ১৩ কেজি বলে জানা যাচ্ছে ।

ওই সকল বস্তুর বৈধ কাগজ না দেখাতে পারায় তাকে গ্রেফতার করা হয় এবং কাস্টমস বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার নাম বৃদাবন দে; তাঁর বয়স ৪৩ বছর । ধৃত ব্যক্তি ধনবাদের ঝরিয়ার বাসিন্দা । গতকাল ধানবাদ থেকে হাওড়া স্টেশনে আসে কোলফিল্ড এক্সপ্রেসে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube