পুরুলিয়ায় গহনার বিপণীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১

পুরুলিয়া শহরে একটি বহুজাতিক গহনার বিপণীতে ডাকাতির ঘটনায় শুক্রবার আবারও গ্রেফতার করা হল ডাকাত দলের এক সদস্য ।  এই নিয়ে মোট দু’জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেন পুরুলিয়া জেলা পুলিশ । 

গত ২৯ই আগস্ট পুরুলিয়া শহরের এক সোনার বিপণীতে ডাকাতির ঘটনা ঘটে । এই ঘটনায়  গত কয়েকদিন আগে বিহারের নালন্দার বাসিন্দা বিকাশ কুমারকে দিল্লির গৌতম বুদ্ধ এলাকা থেকে গ্রেফতার করে পুরুলিয়া পুলিশ ।  সেখান থেকে তাকে ট্রানজিট ট্রিমারে নিয়ে আসা হয় পুরুলিয়ায় এবং ধৃত বিকাশ কুমারকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন । ধৃত ওই ডাকাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ঝাড়খন্ডের সুদামডি এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত থাকা আরেক অভিযুক্ত করণজিৎ সিং সিধুকে গ্রেফতার করে পুরুলিয়া পুলিশ ।

পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি  এই বিষয়ে বিস্তারিতভাবে এক সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত বিকাশ ও করণজীৎকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে ওই ডাকাত দলে থাকা সাত জনের নাম ছাড়াও আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য । পুলিশ সুপার বলেন, জেলে বসেই কোন এক দুষ্কৃতী এই ডাকাতির প্ল্যানিং করেছেন, যাকে মাস্টারমাইন্ড বলে মনে করছেন পুলিশ ।  ইতিমধ্যেই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের  বিভিন্ন সদস্যরা বাংলা সহ পার্শ্ববর্তী রাজ্যে সম্পুর্নভাবে ডাকাত দলটিকে ধরার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube