গাড়ির ধাক্কায় নিহত শিশু!

গাড়ি চালানো শিখতে গিয়ে শিশুকে পিষে দিল এক যুবক । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের দেবিনগর পাড়া এলাকায় । এই ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দেন বলে জানা যাচ্ছে । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম শুভজিৎ রায়; তাঁর বয়স হয়েছিল ৯ বছর । তার পরিবারের লোকেরা দেবিনগর পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন । এদিন সকালে সাইকেল নিয়ে বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল শুভজিৎ । সেই সময় ময়নাগুড়ি বেসিকস্কুল ময়দানে গাড়ি চালানো শিখছিলেন অমিতাভ ঘোষ নামে এক যুবক । হঠাৎই গাড়িতে নিয়ন্ত্রণ হাড়িয়ে ওই শিশুটিকে ধাক্কা মারে অমিতাভ । যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির ।

ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে এলাকার বাসিন্দারা আগুন ধরিয়ে দেন দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে । এরপর ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন । ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube