জলে ডুবে মৃত্যু দুই শিশুর

মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই শিশুর । গ্রামের মনসা পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে জলে ডুবে মৃত্যু হয় ৪ বছর বয়সী সায়ন মন্ডল ও ৯ বছর বয়সী তন্ময় মণ্ডলের । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রী গ্রামে । এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গ্রামে একটি মনসা পুজো ছিল শনিবার । সেখানেই ওই দিন বিকেলে প্রসাদ খেতে গিয়েছিল এই দুই খুড়তুতো ভাই । প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে দুই ভাই গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করার সময় সায়ন জলে পড়ে যায় । জলে পড়ে হাবুডুবু খেতে থাকে সে । ভাইকে বাঁচাতে তন্ময়ও জলে ঝাঁপ দেয় । নিজে সাঁতার জানলেও ভাইকে উদ্ধার করতে গিয়ে জলে ডুবে যায় তন্ময় । দীর্ঘক্ষণ পরিবারের লোকেরা খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে ওই পুকুরের পাশে তন্ময়ের জামা পড়ে থাকতে দেখে পুকুরে তল্লাশি শুরু করেন।

শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ওই পুকুর থেকেই মেলে তন্ময়ের দেহ । কিন্তু সায়নের দেহ দীরঘক্ষণ পাওয়া যায়নি বলেই খবর । পরে জাল ফেলে পুকুর থেকে উদ্ধার হয় ছোট্ট সায়নের দেহ । তড়িঘড়ি দুজনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন ।

ক্যানিং থানার পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করেছে । রবিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেই সুত্রের খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube