অনালোচিত বণ্য প্রাণীদের সন্ধানে বিশেষ উদ্যোগ

সুন্দরবনের পর সম্ভবত এরাজ্যের বাঁকুড়ায় ছোটো ও অনালোচিত বণ্য প্রাণীদের সন্ধানে বিশেষ উদ্যোগ নিল বনদফতর । স্বেচ্ছাসেবী সংস্থা WWF ও Nature Mates-কে সঙ্গে নিয়ে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে এক কর্মশালা শুরু হয়েছে । ওই তিন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ছাড়াও বনদপ্তরের কর্মী আধিকারিকরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ।

স্বেচ্ছাসেবী সংস্থা গুলির প্রতিনিধিরা জানিয়েছেন, বাঁকুড়ার জঙ্গলে ছোট ও অনালোচিত বণ্য প্রাণীদের সন্ধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে । আর এই কাজ সফল করতে বেশ কিছু বিষয়ের উপর নজর রাখা হচ্ছে । প্রায় দেড় মাস সময় ধরে এই জেলার এক হাজার কিলোমিটার জঙ্গল ঘুরে ওই প্রাণী গুলির পায়ের ছাপ, আঁচড়ের দাগ, মলমূত্র, গর্ত থেকে কোটর সব পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হবে ।

বনদফতরের সিসিএফ এস কুলান ডেইভাল (মধ্য সার্কেল) জানিয়েছেন,  যে সমস্ত ছোটো প্রাণীদের খোঁজে এই কাজ শুরু হয়েছে তাদের চিহ্নিত করতে জঙ্গলে আগামী এক মাসের জন্য ২৮০ টি ক্যামেরা লাগানো হবে । পরে ওই ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে পরবর্ত্তী কাজ করা হবে বলেও তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube