বন্ধ হয়ে রয়েছে রেল প্রকল্পের কাজ!

জমি জটে আটকে যাচ্ছে রাজ্যের রেল প্রকল্পের কাজ । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো চিঠিতে হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে । সেই চিঠির মধ্যে রয়েছে হুগলিরও অন্যতম ফুরফুরা থেকে ডানকুনি নতুন রেলপথ কিংবা তারকেশ্বর-ফুরফুরা, আরামবাগ-চাঁপাডাঙ্গা,কামাপুকুর-ময়নাপুরের মত কয়েকটি নতুন রেলপ্রকল্প ।

রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ২০১০ সালে ডানকুনি নতুন রেল পথের শিল্যান্যাস করেন; যা ডানকুনি থেকে জঙ্গলপাড়া, শিয়াখালা হয়ে ফুরফুরা শরিফ পযন্ত সাড়ে আঠারো কিমি রেলপথে শুরু হয়েছিল স্টেশন তৈরির প্রক্রিয়া । সেইমতো প্রকল্প ঘোষণার পর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রক । হুগলির মশাটে তৈরি হয় ক্যাম্প । জমি অধিগ্রহণের কাজকর্ম চলে এই ক্যাম্প থেকেই । স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে আসেন কৃষকরা । বিনিময়ে জমির দাম যেমন পেয়েছেন, তেমনই জমিদাতাদের পরিবারের একজন চাকরিও পেয়েছেন রেলে ।

তবে অনেক জমিদাতা আছেন যারা এখনও চাকরি পাননি বলেও জানা গিয়েছে । পরে ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে যায় বলে অভিযোগ তোলে রাজ্যের শাসক দল । জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন  মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন বাংলার জন্য বহু প্রকল্প গ্রহণ করেছিলেন যা বিজেপি সরকারের আমলে বন্ধ হয়ে যায় । কারণ বিজেপি সরকার এই প্রকল্পগুলির জন্য টাকা বরাদ্দ করেনি ।

একই দাবি আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের । আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানান এই প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষ উপকৃত হবে । বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান রাজনীতি তো শাসক দল করছে,  কারণ জমি দেওয়ার দায়িত্ব তাদেরই । যদিও হুগলির ফুরফুরা এলাকা  কিংবা আরামবাগ এলাকার বাসিন্দাদের দাবি এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে একদিকে যেরকম ফুরফুরা-তারকেশ্বরের তীর্থযাত্রীদের সুবিধা হবে একই সাথে এলাকার যাতায়াত ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থানের সুবিধা হবে । তারা চান অবিলম্বে  রাজ্য ও কেন্দ্র সরকার আলোচনার মধ্যে এই সমস্যার সমাধান করুক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube